শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সলঙ্গায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ আখতার হোসেন হিরন :
 
সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির চেয়ারপারসন ও ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২জানুয়ারি) বাদ জুমা সলঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বনবাড়ীয়ায় ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ চাঁদ এর সভাপতিত্বে ও সম্পাদক সাবেক মেম্বর আল মামুন মন্ডলের পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল উপলক্ষে কোরআন খতম,দোয়া কামনা এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনীর উপর স্মৃতিচারন মূলক সংক্ষিপ্ত আলোচনা করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ।

উক্ত দোয়া মাহফিল আরও উপস্থিত ছিলেন সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ,থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা, যুগ্ম আহবায়ক সেলিম এলাহী,তারিফ মাহমুদ,সদস্য আজাহার আলী,সিনিয়র যুবনেতা কে এম আল-আমিন,থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শেখ রফিকুল ইসলাম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

আয়োজকরা জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ ও তাঁর রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। পরিশেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আঙ্গারু পাঁচপীর ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রউফ সাহেব।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০