সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির আয়োজনে প্রার্থনা সভা অনুষ্ঠিত

ছাম্মি আহামেদ আজমীর :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের ন্যায় গভীর শোকের ছায়া নেমে এসেছে সিরাজগঞ্জে। এ উপলক্ষে শতাব্দীর প্রাচীনতম কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির আয়োজনে সভাপতি বাবু জীবন বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যডভোকেট রণজিৎ কুমার মন্ডল এর সঞ্চালনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস,সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত)সাধারণ সম্পাদক মানিক সাহা,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সহ-সভাপতি বীরেন বিশ্বাস,সহ-সভাপতি ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা,কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সহ-সভাপতি ডা: উৎপল দাস,সাংগঠনিক সম্পাদক নীরদ সরকার সহ মন্দির কমিটির অন্যন্য সম্মানিত সদস্য বৃন্দ।

সভায় উপস্থিত বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক বলিষ্ঠ ও প্রভাবশালী নেতৃত্বের প্রতীক।দেশের গণতন্ত্র,জাতীয় স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।বক্তারা আরও বলেন,মত ও পথ ভিন্ন হলেও একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতি সকল শ্রেণি-পেশার মানুষের সম্মান ও শ্রদ্ধা থাকা উচিত।এই প্রার্থনা সভার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

উল্লেখ্য:বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবার,আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।প্রার্থনা সভায় কালীবাড়ী গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ শান্তি কামনায় আরতি,মঙ্গল প্রার্থনা ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রার্থনা টি করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক শীবপদ সূত্রধর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০