শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জের স্বনামধন্য বিদ্যাপীঠ শাহীন স্কুলের কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধিত হলেন ইশরাত জাহান

ফটোকার্ড


শাহ আলম, সিরাজগঞ্জ :
শুক্রবার ২ জানুয়ারি ২০২৬. গোশালা নগর ভবনের পাশে অবস্থিত সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহীন স্কুলের নতুন ভবনে অনুষ্ঠিত হলো ২০২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠান কে কেন্দ্র করে সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ, এবং শিক্ষক শিক্ষিকা দের পদচারণায় মুখরিত ছিল শাহীন স্কুল ক্যাম্পাস । ছাত্র-ছাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। আজকের এই ফলাফল অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধিত হয়েছেন, পাঁচ রাস্তা মসজিদ সংলগ্ন ২ নং পুলিশ ফাঁড়িতে কর্মরত এ,এস,আই,(নিরস্ত্র) মো: জুয়েল মিয়া এর সুযোগ্য কন্যা ইশরাত জাহান। তিনি শাহীন স্কুলের পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন। শাহীন শিক্ষা পরিবার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বার্ষিক পরীক্ষা ২০২৫ পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অর্জনকারী “” ইশরাত জাহান”” কে অভিনন্দন ও সম্মাননা ক্রেস্ট সংবর্ধনা দিয়েছেন। তার এই সাফল্য সামনের ক্লাস গুলোতেও যেন বহাল থাকে, এমনটাই প্রত্যাশা অভিভাবক এবং শিক্ষক মন্ডলীদের। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান শাহীন শিক্ষা পরিবার এবং সিরাজগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মাছুদুল আমীন শাহীন, এসময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল করিম তালুকদার, নির্বাহী পরিচালক, এবং মোঃ নুরুল হক শাখা পরিচালক শাহীন স্কুল সিরাজগঞ্জ। এসময় ইশরাত জাহান এর বাবা- মা, ও ভাই বোন উপস্থিত ছিলেন । তার এই সাফল্য আগামীতে চলার পথের পাথেয় হবে বলে মনে করেন অভিভাবক বৃন্দ। সবশেষে ইশরাত জাহান এর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন – শাহীন স্কুল কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০