শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোদাগাড়ীতে বিজিবি’র অভিযানে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

ফটোকার্ড

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
শনিবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার ফরেস্ট বাগান এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ প্রেমতলী বিওপি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানাধীন ফরেস্ট বাগানের মধ্য দিয়ে ভারত থেকে চোরাচালানের মালামাল বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ফরেস্ট বাগানে অবস্থান নেয়।
এদিন সকাল সোয়া ৬টায় ঘন কুয়াশার সুযোগ নিয়ে এক চোরাকারবারীকে পলিথিন ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দিলে, হাতে থাকা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
পরে তল্লাশি করে ফেলে যাওয়া ব্যাগ থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত করতে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০