সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

রাজশাহীতে গাঁজা,ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ৮০ পিস ইয়াবা এবং ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ সাইদুল আলম সাগর (৩৩), আবু হানিফ (৪০), মোঃ সিয়াম (৩২) ও মোঃ শাহিন (৩২)। তারা সকলেই রাজশাহী নগরীর বাসিন্দা।
শনিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নগরীর বোয়ালিয়া থানার বড়কুঠিপাড়া এলাকায় ১ কেজি গাঁজা-সহ সাইদুল ও হানিফকে গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম কবিরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল। জিজ্ঞাসাবাদে জানা গেছে, হানিফ সাইদুলের সহযোগী হিসেবে মাদক কারবারে জড়িত ছিলেন। সাইদুলের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় পূর্বে একটি মাদক মামলা চলমান রয়েছে।
একই দিন রাত পৌনে ১১টার দিকে রাজপাড়া থানার কেশবপুর এলাকায় ইয়াবা বিক্রির সময় মোঃ সিয়ামকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক মোঃ আরিফুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল। এ সময় তার সহযোগী আকাশ ওরফে বার্মা পালিয়ে যায়। সিয়ামের বিরুদ্ধে রাজপাড়া থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
এরআগে রাত সাড়ে ৮টার দিকে নগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় মোঃ শাহিনকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল। এ সময় তার সহযোগী মোছাঃ রেখা পালিয়ে যায়। তবে রেখার ফেলে যাওয়া একটি প্লাস্টিকের পট থেকে আরও ৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ২৬০ টাকা জব্দ করা হয়। শাহিনের বিরুদ্ধে মতিহার থানায় একাধিক মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রেখেছিল বলে স্বীকার করেছে।
এ ব্যপারে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারীদের শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০