শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

টাঙ্গাইলে ৪টি আসনে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ফটোকার্ড

টাঙ্গাইল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে টাঙ্গাইলে ৪টি আসনের মোট ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 শনিবার সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন, গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার বিথী, বাংলাদেশ সুপ্রিম পার্টির হাসরত খান ভাসানী, খেলাফত মজলিস হাসানাত আল আমিন ও স্বতন্ত্র প্রার্থী মো. সানোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

এদিকে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, জামায়েত ইসলামীর প্রার্থী আহসান হাবীব, বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) এ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও জাতীয় পার্টির মোজাম্মেল হকসহ ৬ জনের মনোনয়নপত্র গৃহীত হয়।

টাঙ্গাইল-৬ (নাগরপুর ও দেলদুয়ার): আসনে মোট ১২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী জুয়েল সরকার, রিপন মিয়া, শরিফুল ইসলাম, সাইফুর রহমান ও জাতীয় পার্টির মো. মামুনুর রহিম। 

এ ছাড়া বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু, জামায়েত ইসলামীর এ কে এম আব্দুল হামিদ, গণঅধিকার পরিষদের মোহাম্মদ কবির হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আখি নূর মিয়াসহ ৭ জনের মনোনয়নপত্র গৃহীত হয়।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর): আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম রেজাল্ট করীম আল রাজি, স্বতন্ত্র প্রার্থী ফিরোজ হায়দার খান, খেলাফত মজলিসের মো. আবু তাহের। 

এ ছাড়া বিএনপির প্রার্থী আবুল কালাম সিদ্দিকী, জামায়েত ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. তোফাজ্জল হোসেন এর মনোনয়নপত্র গৃহীত হয়েছে।

টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখিপুর): আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৬ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এরা হলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির আওয়াল মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী আবুল ফজল মাহমুদুল হক, এস এম হাবিবুর রহমান, হাবিবুর রহমান কামাল, আমজনতা দলের মো. আলমগীর হোসেন, খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম। 

বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর, জাতীয় পার্টির মোহাম্মদ নাজমুল হাসান ও জামায়েত ইসলামীর মো. শফিকুল ইসলাম খান এর মনোনয়নপত্র গৃহীত হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরিফা হক বলেন, আজ দ্বিতীয় ধাপে ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। এতে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্যের গড়মিল ও নানা কারণে ১৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০