ছাম্মি আহামেদ আজমীর : তীব্র শীতে শীতার্ত অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে ইউসিবি ব্যাংক। কালীবাড়ী গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে ইউসিবি ব্যাংকের সহযোগিতায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) বিকেলে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে শীতার্তদের মধ্যে এসময় কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ ইউসিবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: মিজানুর রহমান,অপারেশন ম্যানেজার মো: মাহবুবুর রহমান, কালীবাড়ি গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,সহ-সভাপতি বীরেণ বিশ্বাস,সিনিয়র সদস্য উদয় ঘোষ (মন্টু),দুলাল দাস সহ আরোও অন্যন্য সদস্য বৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা বক্তারা বলেন,তীব্র শীতের কারণে বিভিন্ন এলাকার দরিদ্র,অসহায় ও শীতেকাতর মানুষ উপকৃত হন এই জন্য কম্বল বিতরণ করা হলো।শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বক্তারা আরও বলেন,সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি চলমান দায়িত্ব আর সেই দায়িত্ববোধ থেকেই ইউসিবি ব্যাংক এ ধরনের সামাজিক কার্যক্রমে নিয়মিত অংশ নিচ্ছে। কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সকল সদস্য বৃন্দ পক্ষ থেকে ইউসিবি বাংক কে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য: এসময় সার্বিক সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং ইউসিবি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান শীতের রাতে এই কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা হবে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।






