সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু’র নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট,জরিমানা

মোঃ হোসেন আলী (ছোট্ট) :  পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রবিবার  (০৪ জানুয়ারি ২০২৬) দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সদর উপজেলার ডাকাতিয়া বাড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটা—মেসার্স সোনালী ব্রিকস (ডাকাতিয়া বাড়ী, সদর, সিরাজগঞ্জ)—কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন  (নিয়ন্ত্রণ) আইন ২০১৩, সংশোধিত ২০১৯, এর ধারা ১৮(১)  মোতাবেক অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আফিফান নজমু। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো.শাহিন আলম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  তুহিন আলম উপস্থিত ছিলেন।অভিযান চলাকালে সংশ্লিষ্ট থানা পুলিশের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করে।পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০