শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে ৭’শ পরিবারের মাঝে কম্বল বিতরণ

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর:
তীব্র শীতের কষ্ট লাঘবে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (NWPGCL)-এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের আওতায় সিরাজগঞ্জে অসহায় গরীব ও দুস্থ ৭’শ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা পুনর্বাসন কবরস্থান মাদ্রাসা মাঠে বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের এলাকার ৭শ’ অসহায় পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন,শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা পশ্চিম থানা অফিসার ইনচার্জ মো. আমিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের প্লান্ট ম্যানেজার ইউনিট-১ প্রকৌশলী ব্রজেন্দ্র কুমার সরকার,ইউনিট-২ প্রকৌশলী মো. আবু জাফর সিদ্দিক এবং ইউনিট-৩ প্রকৌশলী শ্যামল কুমার দাস।
এছাড়াও অনুষ্ঠানে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়মিতভাবে জাতীয় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দুর্যোগকালীন যেমন:বন্যা সহায়তা ও খাদ্য বিতরণ এবং শীত মৌসুমে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০