সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

রিকশাচালকের সততা ও আরএমপির তৎপরতায় হারানো হ্যান্ডব্যাগ ও মোবাইল মালিককে হস্তান্তর


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে এক রিকশাচালকের সততা এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তাৎক্ষণিক উদ্যোগে হারানো হ্যান্ডব্যাগসহ মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
আরএমপি সূত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলার ফরাজপুর গ্রামের বাসিন্দা ও পেশায় রিকশাচালক মোঃ আবুল হোসেন (পিতা: আঃ মান্নান) সোমবার (৬ জানুয়ারি) সকালে বোয়ালিয়া থানাধীন উপশহর এলাকা থেকে এক নারী যাত্রীকে রিকশায় তুলে জিরো পয়েন্ট স্যান্ডেল পট্টি এলাকায় পৌঁছে দেন। নামার সময় যাত্রীটি অসাবধানতাবশত একটি ছোট হ্যান্ডব্যাগ রিকশায় ফেলে রেখে চলে যান।
পরবর্তীতে ব্যাগটি খুলে আবুল হোসেন দেখতে পান, এতে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বাসার চাবি ও কিছু নগদ অর্থ রয়েছে। মালিককে খুঁজে না পেয়ে এবং বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে ডিসি সিটিটিসি, আরএমপির সঙ্গে যোগাযোগ করেন।
পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমানের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে তাকে আরএমপির সদর দপ্তরে আনা হয়।
আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের সহায়তায় উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএম প্রয়োজনীয় অনুসন্ধান শেষে ব্যাগটির প্রকৃত মালিককে সদর দপ্তরে উপস্থিত হতে অনুরোধ জানান। যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে হ্যান্ডব্যাগসহ মোবাইল ফোন ও নগদ অর্থ মালিকের কাছে হস্তান্তর করা হয়।
হারানো মালামাল ফিরে পেয়ে সংশ্লিষ্ট মালিক আরএমপি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রিকশাচালক মোঃ আবুল হোসেনের সততার স্বীকৃতিস্বরূপ তাকে নগদ অর্থ পুরস্কৃত করা হয়।
আরএমপি কর্তৃপক্ষ আবুল হোসেনের সততা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করে জানায়, সচেতন নাগরিকদের এমন মানবিক ও নৈতিক আচরণ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অনুপ্রেরণা জোগাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০