শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

শাহজাদপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

Download Photocard

মো. মোকলেসুর রহমান মামুন :
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে মহিলা নেত্রী জুই আক্তার জাহেদার আয়োজনে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সমাজের সুবিধাবঞ্চিত, শীতার্ত ও অসহায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় বিএনপি ও মহিলা দলের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহিলা দল নেত্রী জুই আক্তার জাহেদা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, মানবাধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার এক আপোষহীন প্রতীক। তাঁর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর স্মরণে আয়োজিত এই দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি মানবিক দায়িত্ববোধেরই বহিঃপ্রকাশ।

অনুষ্ঠান শেষে আয়োজকরা প্রয়াত দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০