শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিলেট কর আইনজীবী সমিতিতে শেখর সভাপতি ও আজিজুর সম্পাদক নির্বাচিত

Download Photocard

সিলেট প্রতিনিধি : সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সমর বিজয় সী শেখর সভাপতি ও মোহাম্মদ আজিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সিলেট নগরের মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে বৃহস্পতিবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ সদরুল হাসান চৌধুরী।

এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে ৩৬৮টি ভোটের মধ্যে ৩২৯ জন ভোট দিয়েছেন। ১৮টি পদে মোট ২৭ জন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চারজন। 

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী খোকন, যুগ্ম সম্পাদক- ১ পদে মো. খায়রুল আলম, সহকারী সম্পাদক পদে আসমা আরা বেগম, নির্বাচন কমিশনার পদে মো. ফখরুজ্জামান নির্বাচিত হয়েছেন। 

এছাড়া যুগ্ম সম্পাদক-২ পদে সায়েম খাঁন, কোষাধ্যক্ষ পদে আ.স.ম মুবিনুল হক শাহীন, সমাজ কল্যাণ সম্পাদক পদে আবজল মিয়া তালুকদার, পাঠাগার সম্পাদক পদে মোসা. ইসরাত জাহান নিপা, কার্যনির্বাহী সদস্য পদে- সিরাজুল হুসেন আহমদ, মো. সুলেমান হোসেন খান, মৃত্যুঞ্জয় ধর ভোলা, কাউছার মাহমুদ চৌধুরী, মো. রফিকুল হক, মো. হাছনু চৌধুরী, মো. সফিকুল ইসলাম ও মো. আবুল ফজল নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০