শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

উল্লাপাড়ায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. সিমকী ইমাম খানের শীতবস্ত্র বিতরণ

Download Photocard

শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ ব্যুরো চীফ :
সিরাজগঞ্জে প্রতি বছরের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খানের উদ্যাগে তীব্র শীতে কষ্টে থাকা শীতার্ত ও অসহায় মানুষের মাঝে  শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১০ জানুয়ারি) বিকেলে উল্লাপাড়ার  উপজেলার
নেওয়ারগাছা এলাকায় অবস্থিত সিমকী ইমাম খান বাগিচায়
পৌরসভার ৯টি ওয়ার্ডের মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সামর্থ্যবান সকলের উচিত এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা।”
তিনি আরও বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে সমাজে মানবিকতা ও সহমর্মিতা আরও দৃঢ় হবে।

এ সময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি বলেন, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। শীতবস্ত্র পেয়ে উপকৃতরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এ ধরনের সহায়তা শীত মৌসুমে তাদের জন্য বড় স্বস্তি ও সহায়তা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০