সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

উল্লাপাড়ায় বিজয়ের লক্ষ্যে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে এম আকবর আলীর পক্ষে সক্রিয় এ্যাড. সিমকী ইমাম খাঁন

মো.মোকলেসুর রহমান মামুন, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ-৪( উল্লাপাড়া-সলঙ্গা) সংসদীয় আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম আকবর আলীর পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যক্রমে যুক্ত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হাইকোর্টের আইনজীবী এ্যাডভোকেট সিমকী ইমাম খাঁন।

এ্যাডভোকেট সিমকী ইমাম খাঁন এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন ঘোষণার আগে তিনি উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগও চালিয়ে যান। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এম আকবর আলীকে মনোনয়ন দেওয়ার পর তিনি দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

রবিবার সন্ধ্যায় এম আকবর আলীর উল্লাপাড়ার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন সিমকী ইমাম খাঁন। এ সময় এম আকবর আলী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করছেন,এ্যাডভোকেট সিমকী ইমাম খাঁনের সক্রিয় অংশগ্রহণে উল্লাপাড়ায় ধানের শীষের নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০