সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জ পৌর জাসাসের উদ্যোগে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

মোঃ হোসেন আলী( ছোট্ট) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও তার রুহের মাগফিরাত কামনায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সিরাজগঞ্জ পৌর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক এই কর্মসূচিতে শতাধিক অসহায় মানুষকে কম্বল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এই কম্বল বিতরণ তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।সিরাজগঞ্জ পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাওন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসাসের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা। তিনি বলেন, শীতের এই সময়ে একটি কম্বল অসহায় মানুষের জন্য অনেক বড় সহায়তা। জাসাস সামাজিক দায়বদ্ধতা থেকে এমন কার্যক্রম অব্যাহত রাখবে।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান মন্ডল, সদস্য সচিব আব্দুল হালিম টুটুল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এলেমা খাতুন, পৌর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক কামারুজ্জামান সোহাগ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হামিদ রানা।বক্তারা বলেন, মরহুম খালেদা জিয়ার স্মৃতিকে ধারণ করে ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পাশে থাকবে জাসাস।অনুষ্ঠান শেষে জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরুন্নবী’র পরিচালনায় দোয়া মাহফিলের মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০