সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধিত করলেন- সাইদুর রহমান বাচ্চু

মোঃ হোসেন আলী (ছোট্ট) : দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান
তাহফিজুল কুরআন মডেল মাদ্রারাসার ছাত্র হাফেজ রাহিমুল ইসলাম কুরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়জিত দেশব্যাপি জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা – ২০২৫-২০২৬ এ অংশগ্রহণ করে সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অর্জন করায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  ( ১৫ জানুয়ারি-২০ ২৬) বিকেল ৪ টায় পৌর শহরের পৌর মুক্ত মঞ্চে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  পৌর ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মুফতি রুহুল আমীন।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসার প্রতিষ্ঠাতা ও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমামও খতিব মুহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মুফতি রুহুল আমীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ রাহিমুল ইসলাম এঁর হাতে সন্মাননা  স্মারক  ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।  
অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, তাহফিজুল কুরআন মডেল মাদরাসার ছাত্র সিরাজগঞ্জের কৃতি সন্তান মোঃ রাহিমুল ইসলাম সারাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় আমরা গর্বিত। আমার নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আলেম ওলামাদের অত্যন্ত ভালবাসতেন এবং সম্মান করতেন। আমরা ইসলামী আদর্শে বিশ্বাসী,কোরআনকে ভালবাসি। আজকে যে ছেলেটিকে সংবর্ধনা দেওয়া হলো ছেলেটি এতিম,এতিমের মাথায় হাত রাখলে আল্লাহ খুশী হন, তাই রাহিমুল ইসলামের প্রতি আপনারা খেয়াল রাখবেন। আমার নেতা জনাব তারেক রহমান নিজেও একজন এতিম। তারেক রহমানের মা নেই,বাবা নেই,ভাই নেই।সব হারিয়ে তিনি আজ এতিম। তাই আপনারা তাহার প্রতি খেয়াল রাখবেন। আমি নিজেও মা বাবা হারা একজন এতিম,আপনারা আমার জন্য দোয়া করবেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আপনারা দোয়া করবেন।

এসময়ে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট  হাজী মোঃ  আব্দুল কাদের,  লিটন সাহা,একাব্বর আলী আকবর পরিচালক ,আবু সাইদ, জুড়ান সরকার, এস. এম তানভীর মাহমুদ পলাশ,  মোঃ নজরুল ইসলাম, আবু হানিফ, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, শফিকুল ইসলাম জিন্নাহ, শরিফুল  ইসলাম আলামিন-  মোঃ জাহিদুল ইসলাম লিটু, মোঃ আনোয়ার হোসেন তালুকদার,  মোঃ নুরুল হক, মোঃ আলতাফ হোসেন,  মোঃ জুয়েল রানা, সহ- মালসাপাড়া কবরস্থান মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান, ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুরন্নবী, ইসলামী আন্দোলনের মুফতি মুহিবুল্লাহ মুহিব, জেলা তাঁতী দলের সদস্য সচিব হাসিনুর রহমান হাসি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন তাহফিজুল  কুরআন মডেল মাদ্রারাসার সহকারী পরিচালক ও নায়েবে মুহতামিম
মুফতি রাশেদুল ইসলাম, শিক্ষা সচিব অত্র মাদ্রাসা হযরত মাওঃ জিয়াউল হক, তাহ্ফিজুল কুরআন মডেল মাদ্রারাসা সহকারী শিক্ষক কারী হযরত মাওলানা আবু বকর, শিক্ষক আব্দুর রহিম শিক্ষক হাফেজ কারী হারুনুর রশিদ শিক্ষক মাস্টার সুমন আহমেদ, শিক্ষক মাস্টার ইসমাইল হোসেন সহ  সহ -শিক্ষক মন্ডলী কর্মকর্তা ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সকল সদসঢ়গণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমামও খতিব আলহাজ্ব মাওলানা আব্দুস সামাদ খান,।অনুষ্ঠান পরিশেষে  ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ইনসাফ শিল্পীগোষ্ঠী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০