সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

নির্বাচন ও গণভোট প্রচারে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ সফরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

নির্বাচন ও গণভোট প্রচারে রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ সফরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রচার কার্যক্রম জোরদার করতে আগামী ১৮ ও ১৯ জানুয়ারি রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলা সফর করবেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণ এবং মাঠপর্যায়ের প্রস্তুতি তদারকির অংশ হিসেবে এ সফরে তিনি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন।
১৮ জানুয়ারি বেলা ১১টায় উপদেষ্টা রাজশাহী সার্কিট হাউজে রাজশাহী জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গণভোট ২০২৬ বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে বেলা ১২টায় ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পরিচালিত ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন। একই দিন বেলা ৩টায় তিনি নাটোর সার্কিট হাউজে নাটোর জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বেলা ৪টায় নাটোরে ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন।
পরদিন ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় পাবনা সার্কিট হাউজে পাবনা জেলার জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গণভোট বিষয়ে মতবিনিময় করবেন নূরজাহান বেগম। বেলা ১১টায় তিনি পাবনায় ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন করবেন।
এরপর একই দিন বেলা ৩টায় সিরাজগঞ্জ সার্কিট হাউজে সিরাজগঞ্জ জেলার জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন উপদেষ্টা। বেলা ৪টায় ‘ভোটের গাড়ি’ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে সিরাজগঞ্জ ত্যাগ করবেন।
সংশ্লিষ্টরা জানান, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রশাসনিক প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটার অংশগ্রহণ নিশ্চিত করতেই এ সফর ও কার্যক্রম গ্রহণ করা হয়েছে।#

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০