ছাম্মি আহমেদ আজমীর :
সিরাজগঞ্জে প্রেসক্লাবের আয়োজনে আজীবন সদস্য,সাবেক আহবায়ক,দৈনিক প্রথম আলো,দৈনিক আমার দেশ ও বাংলাদেশ বেতার এর প্রাক্তন সিরাজগঞ্জ প্রতিনিধি প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের কর্মময় জীবনের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে সাতটায় সিরাজগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান। আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোহাম্মদ এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,এনটিভি ও আমার দেশ জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না,দৈনিক জনকন্ঠ স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু,দৈনিক করতোয়া সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ,দৈনিক আলোকিত বাংলাদেশ স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক তফিজ উদ্দিন,চ্যানেল ২৪ সিনিয়র রির্পোটার ও প্রেসক্লাবের সহ সভাপতি হীরক গুন,যুগ্ন সাধারন সম্পাদক ও ৭১ টেলিভিশন জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু,জিটিভি টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর,দৈনিক কালবেলা জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস,সাবেক অর্থ সম্পাদক মো: আইয়ুব আলী,সমাজ কল্যান সম্পাদক মিলন শেখ,৫২ টেলিভিশন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সদস্য ইমরান,গ্রীন টেলিভিশন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর,আনন্দ টিভি জেলা প্রতিনিধি সাধন কুমার,মোহনা টেলিভিশন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়,চ্যানেল ওয়ান জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ,সিরাজগঞ্জ সংবাদ নির্বাহী সম্পাদক মাসুদ রেজা,দৈনিক জয়সাগর সাংবাদিক শাহ আলম,প্রেসক্লাবের অফিস সহায়ক রনি সেখ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক রফিকুল আলম খান ছিলেন নৈতিকতা ও সাহসিকতার প্রতীক। সাংবাদিকতার দীর্ঘ জীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার পেশাদারিত্ব ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার লেখনী ছিলো অতুলনীয়। মহান আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি প্রিয় রফিকুল আলম খান ভাই যেনো জান্নাত বাসী হন।
আলোচনা শেষে মরহুম রফিকুল আলম খানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম রইসী।






