শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ভোটের গাড়ি ক্যারাভান প্রদর্শনী অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট) : গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে ভোটের গাড়ি ক্যারাভান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, (১৯ জানুয়ারি ২০২৬) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে
ভোটের গাড়ি ক্যারাভান প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিজ নূরজাহান বেগম।
মাননীয় উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যৎ পথনির্ধারণে জনগণের সরাসরি মতামত প্রতিফলিত হয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ভবিষ্যৎ গঠনে গণভোট একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে এবং এ প্রক্রিয়ায় সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের উচিত নিজ নিজ মতামত স্বাধীনভাবে প্রকাশ করা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান।

এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, সিরাজগঞ্জ সিভিল সার্জন মোঃ নুরুল আমীন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সহ
মিডিয়া কর্মীবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ভোটের গাড়ি ক্যারাভান সাধারণ মানুষের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতা ও আগ্রহ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ভোটের গাড়ি ক্যারাভান পরিদর্শন করেন এবং এ উদ্যোগের প্রশংসা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০