ইছাহাক হোসেন, এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ) :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এনায়েতপুর থানার যুবদলের সদস্য ও স্থল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আল আমিন ভূঁইয়ার সাথে এক সাক্ষাৎকালে তিনি বলেন,মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা। যে জাতীয়তাবাদের প্রায়োগিক রূপরেখা ছিল ১৯ দফা। সময়ের পরিক্রমায় বাস্তবতার নিরিখে জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের তাগিদে ১৯ দফার রূপান্তর ঘটেছে। যুগের তাগিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির ক্রান্তিলগ্নে প্রস্তাব করেন ভিশন-২০৩০। আবারো সময়ের পরিক্রমায় বাস্তবতার নিরিখে রূপান্তরিত ১৯ দফা ও ভিশন-২০৩০ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমন্বয় ও নির্দেশনার ভেতর দিয়ে রূপপরিগ্রহ করেছে দেশের সকল গণতান্ত্রিক দল-মতের অন্তর্ভুক্তিমূলক ৩১ দফায়।
তাই তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন করতে আমার ইউনিয়ন বাসির প্রতি একটাই অনুরোধ আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম কে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ।
বেলকুচি ও চৌহালী উপজেলার পাশাপাশি এনায়েতপুর এক অংশতে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হবে রাস্তাঘাট স্কুল কলেজ সহ যোগাযোগ ব্যবস্থা সহ নতুন দিগন্তের সূচনা হবে। শেষে তিনি বলেন বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করছি।






