সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে পৌর রহমতগঞ্জ কবরস্থানে সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান এর দাফন সম্পন্ন 

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জের কৃতী সন্তান ও

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা, সাবেক সচিব  এম হাফিজ উদ্দিন খান এঁর জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে। 

শুক্রবার ( ২৩ জানুয়ারি ২০২৬) বাদ জুমা পৌর শহরের রহমতগঞ্জ পৌর কবরস্থানে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযা নামাজের  পূর্বে মরহুমের স্মৃতি চারণ করে তার রহুের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য  ইকবাল হাসান মাহমুদ টুকু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি মো: জাহিদুল ইসলাম।  পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ভাই বক্তব্য রাখেন। এসময়ে বিভিন্ন রাজনৈতিক দলের  নেতৃবৃন্দের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন শুভাকাঙ্ক্ষীও গ্রামবাসী উপস্থিত ছিলেন। 

জানাযা শেষে মসজিদের পাশেই দাফন কার্য সম্পন্ন করা হয়।

 উল্লেখ্য –  গত বুধবার ২১ জানুয়ারি সন্ধ্যায় তিনি রাজধানী ঢাকার উত্তরায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়েরা কানাডা প্রবাসী। হাফিজ উদ্দিন খান সিরাজগঞ্জ পৌর এলাকার সমাজকল্যাণ মোড় এলাকার প্রয়াত কোবাদ আলীর ছেলে। তিনি ১৯৬৪ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার তাকে সিনিয়র সার্ভিস পুলে স্থানান্তর করে।

তিনি ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ১৯৯৬ সালে তিনি বাংলাদেশের ৬ষ্ঠ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিযুক্ত হন। ১৯৯৯ সালে তিনি অবসরগ্রহণ করেন। ২০০১ সালের ১৬ জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে অর্থ, পরিকল্পনা, এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তাঁর মেয়েরা কানাডা প্রবাসী। তবে তিনি মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীকে নিয়ে উত্তরার বাড়িতে বসবাস করতেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০