শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ প্রতীক শিশু কিশোরদের হ্নদয়ের মাঝেও লুকিয়ে আছে-বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

ফটোকার্ড

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ প্রতীক শিশু কিশোরদের হ্নদয়ের মাঝেও লুকিয়ে আছে।
এই ধানের শীষ বাংলাদেশের ১৮ কোটি মানুষের হ্নদয়ের সঙ্গে মিশে আছে। ধানের শীষ এদেশের মানুষের আবেগের জায়গা।

গত সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেল ৪ টায় জ্ঞানদায়িনী হাই স্কুল মাঠে শহরের বিভিন্ন স্কুলের কোমলমতি শিশু কিশোরদের উদ্যোগে ধানের শীষ প্রতীকের মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ-সব কথা গুলো বলেন।
তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক এদেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, নানা শ্রেণির নারী ও পুরুষের প্রিয় প্রতীক।
ধানের শীষ প্রতীক যখনই বিজয় হয় এদেশের মানুষের কল্যানে কাজ করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াই সর্বপ্রথম ছাত্রীদের জন্য বিনা বেতন ও উপবৃত্তি চালু করেন। যার কারনে আজ নারীরা স্বয়ং সম্পূর্ন হচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্য শেষে শিশু কিশোররা মিছিল বের করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জ্ঞানদায়িনী স্কুল মাঠে এসে শেষ হয়।
শিশু কিশোরদের স্লোগান ছিলো আমরা যদি ভোটার হতাম ধানের শীষে ভোট দিতাম। তারেক রহমান এর সালাম নিন ধানের শীষে ভোট দিন।
ইকবাল হাসান মাহমুদ টুকু’র সালাম নিন ধানের শীষে ভোট দিন।
সাইদুর রহমান বাচ্চু’র সালাম নিন ধানের শীষে ভোট দিন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০