মোঃ হোসেন আলী (ছোট্ট) : একটাই লক্ষ্য হতে হবে দক্ষ,
কারিগরি দক্ষতায় সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের সুনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী জব ফেয়ার মেলায় ২০ টি স্টলে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের অংশগ্রহণে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ” জব ফেয়ার মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি ২০২৬) দুপুরের দিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে বাস্তবায়িত ( ASSET) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে এবং সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সিরাজগঞ্জের আয়োজনে অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতাপাঠের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এঁর উপাধ্যক্ষ ইন্জিনিয়ার প্রকৌশলী আই,.জি মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সিরাজগঞ্জের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ফজলুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী জব ফেয়ার মেলার উদ্বোধন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জের সুনামধন্য বয়বসা প্রতিষ্ঠান লাভলু বাবুল কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন ( বাবুল)।
অনুষ্ঠানের প্রধান অতিথি লাভলু বাবুল কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন ( বাবুল) তার বক্তব্যে বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের সরাসরি কর্মসংস্থানের সাথে যুক্ত করতে এ ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি শুধু কর্মসংস্থানই নয়, বরং দক্ষ জনশক্তি তৈরিতেও সহায়ক হবে। তিনি আরো বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের সরাসরি কর্মসংস্থানের সাথে যুক্ত করতে এ ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি শুধু বেকারত্ব দূরীকরণই নয়, বরং দক্ষ জনশক্তি তৈরিতেও সহায়ক হবে।
অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সিরাজগঞ্জের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ ফজলুল হক বলেন,পলিটেকনিক শিক্ষার্থীদের শিল্পখাতের সঙ্গে সরাসরি সংযুক্ত করাই এই জব ফেয়ারের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা এখান থেকে চাকরির সুযোগের পাশাপাশি নিজেদের দক্ষতা যাচাই করার সুযোগ পাচ্ছে। কারিগরি শিক্ষার সঙ্গে শিল্পখাতের বাস্তব সংযোগ তৈরি করতে এ ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের চাহিদা সম্পর্কে সরাসরি ধারণা পায়। ” জব ফেয়ারে অংশ নেওয়া সিভিল টেকনোলজির শিক্ষার্থী রাফি ইসলাম বলেন, আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এই জব ফেয়ার খুবই গুরুত্বপূর্ণ। এখানে এসে সরাসরি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, যা ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অনেক সহায়ক।”ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন,শুধু সিভি জমা নয়, এখানে আমরা জানতে পারছি শিল্পখাতে কী ধরনের দক্ষতা দরকার। এ ধরনের আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। কম্পিউটার টেকনোলজির শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন,পড়াশোনার পাশাপাশি বাস্তব চাকরির প্রস্তুতি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য এই জব ফেয়ার আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসিআই ফুডস লিমিটেডের ( অপারেশনস), জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন, এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেডের এইচআর অ্যাডমিন গোলাম রহমান, সৈয়দ স্পিনিং অ্যান্ড কটন মিলস লিমিটেডের এজিএম মোঃ ফিরোজ উদ্দিন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এসেট ASSET প্রকল্প ফোকাল পার্সন প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টার( কম্পিউটার)ও বিভাগীয় প্রধান ও জব প্লেসমেন্ট কর্মকর্তা মেহেদী হাসান, ইন্সট্রাক্টর ( নন – টেক) ম্যানেজমেন্ট ও সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও ডি আর এস এল সিরাজগঞ্জ জেলা রোভার মো. মহসীন আলী সহ – পলিটেকনিক ইনস্টিটিউট সিরাজগঞ্জের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন এলাকার দর্শনার্থী ও চাকরি প্রত্যাশীকরণ অংশগ্রহণ করেন। এবং কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের এমন সুযোগ সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট সকলের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। জব ফেয়ার মেলায় অংশগ্রহণ করে যে সকল বয়বসায়ী প্রতিষ্ঠান যেমন ঃ (1) Lablu Babul Composite,Textle Ltd, (2)Bdcslling lT Ltd, (3) ACI Foods Limited, (4) SYed Spinning &Cotton, Mills Ltd, (5) ACI Godrej Agrovet Private Limited, সহ বিভিন্ন ব্যবসায়ী ইন্ডাস্ট্রি অংশগ্রহণ করে জব ফেয়ার মেলায়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর ( নন- টেক) শাহারা বানু, এবং মোঃ হেলাল উদ্দিন আহমেদ।






