শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

চৌহালীতে ১১ দলীয় জোটের দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ফটোকার্ড

ইছাহাক হোসেন,, এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ) :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে ১১ দলীয় জোটের দাঁড়ি পাল্লার জনসভা

শুক্রবার (৩০ জানুয়ারী) দুপুরে চৌহালী সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জনসভায় সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাইদ মোহাম্মদ সালেহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মেজর( অবঃ) মন্জুর কাদের, প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের ১১ দলীয় জোটের মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ আলী আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমির ডা. সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক ইউনুস আলী শিকদার, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, চৌহালী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, সিরাজগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, সিরাজগঞ্জ জেলা যুব শক্তির সদস্য সচিব মুছা হাসেমী প্রমুখ।

প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মঞ্জুর কাদের বলেন, আমার চৌহালী বাসির প্রতি একটাই অনুরোধ, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সিরাজগঞ্জ ৫ আসনের প্রার্থী অধ্যক্ষ আলী আলমকে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ। চৌহালী বাসী আপনারা সকলেই দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে আপনাদের উন্নয়ন বুঝেনিন। ভারতের আধিপত্যবাদ বিরোধী দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০