মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ১০ সদস্য গ্রেপ্তার
স্কারবোরো সাউথওয়েস্ট থেকে এমপি নির্বাচিত হয়ে কানাডার পার্লামেন্টে ইতিহাস গড়লেন মৌলভীবাজারের কন্যা
তাড়াইলে আট বছরের শিশু রাহুলের ফুটবলে অবাক করা প্রতিভা,সরকারের সু-দৃষ্টি কামনা
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের

টাঙ্গাইলে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে গতকাল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া’র সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ জেলার সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাইজুল ইসলাম।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসারদের ভোট গ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।

এ সময় পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা দিতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক যোগাযোগ ও সহযোগিতা ত্বরান্বিত করতে আমরা নির্দেশনা দিয়েছি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দেন। স্বচ্ছতার সাথে ভোটগ্রহণ নিশ্চিত করতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে সকল ভোটকেন্দ্রে আই পি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০