শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

কামারখন্দে জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পেইন ঘরে দুর্বৃত্তের অগ্নিসংযোগ

ফটোকার্ড

আলী আশরাফ:সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতৈল মধ্যপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী ক্যাম্পেইন ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ০১টা থেকে ০৪টার মধ্যে দুষ্কৃতিকারীরা এ আগুন দেয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নির্বাচনী প্রচারণা কেন্দ্রটিতে আগুন ধরিয়ে দিলে ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ক্যাম্পেইনের বিভিন্ন সামগ্রীসহ প্রয়োজনীয় কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই দুষ্কৃতিকারীরা এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে কামারখন্দ থানার ওসি শাহিন আকন্দ জানান, এ ধরনের একটি সংবাদের খবর পেয়ে আমি নিজে ও ম্যাজিস্ট্রেটসহ ঘটনাস্থলে গিয়েছি এবং বিষয়টি পর্যবেক্ষণ করেছি।

ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০