শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

বেলকুচিতে জাতীয় পার্টি ও অন্যান্য দলের ২০ জন এর অধিক জামায়াতে ইসলামীতে যোগদান

Download Photocard

মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখার অধীন সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডের উদ্যোগে এক বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মেজর মঞ্জুর কাদের (অবঃ) ।

সভায় সভাপতিত্ব করেন, মাওলানা আমিরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সদিয়া চাঁদপুর ইউনিয়ন শাখা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আঃ ছালাম, নায়েবে আমীর, জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ,মোঃ আরিফুল ইসলাম সোহেল, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখা এবং ডাঃ মোঃ সেলিম রেজা, আমীর, এনায়েতপুর থানা শাখা।

উদ্বোধনী বক্তব্য রাখেন আলহাজ্ব ডাঃ মোঃ আবু বকর ছিদ্দিক, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সদিয়া চাঁদপুর ইউনিয়ন শাখা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু হোসেন বণিক, সেক্রেটারী, এনায়েতপুর থানা শাখা।

উক্ত অনুষ্ঠানে জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দল থেকে ২০ জনের অধিক জনগণ মেজর মনজুরুল কাদের (অবঃ) এবং আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম তাদের হাতে হাত রেখে বাংলাদেশ জামাতে ইসলামীতে যোগদান করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও উন্নয়ন বঞ্চনার শিকার। নির্বাচিত হলে তারা চরাঞ্চলে টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ, গ্রামীণ সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময়ে ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।

এছাড়া দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। জনসভা শেষে দেশ, জাতি ও আগামীর নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার জন্য দোয়া করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০