শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে লক্ষ নারীর বিক্ষোভ

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জ জেলা মহিলা দলের উদ্যোগে জামায়াতের আমির কর্তৃক কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তি মন্তব্যের প্রতিবাদে হাজার হাজার নারীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ০৭ ফেব্রুয়ারী২০২৬) বিকেল ৩ টায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে জেলা মহিলা দলের আয়োজনে বিক্ষোভ মিছিল পুর্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ। সঞ্চালনায় ছিলেন ভিপি অমর কৃষ্ণ দাস।

এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, খ.ম রফিবুল ইসলাম রতন, ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,  যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, মোঃ রাশেদুল হাসান রঞ্জন,  সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট,  আলমগীর হোসেন আলম, কাজিপুর উপজেলা সোনামুখী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রাশেদ কবীর চান্দু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ( ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আল আমীন খান, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেনা বেগম সহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা পরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি  রুমানা মাহমুদ এর নেতৃত্বে জামায়াতের আমির শফিকুর রহমান কর্তৃক কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তি মন্তব্য করার প্রতিবাদে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে বাজার স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০