সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

তানোরে ৯ ফেব্রুয়ারী বিএনপির বৃহৎ নির্বাচনী জনসভা করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তানোর (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনে তানোর উপজেলায় সর্ববৃহৎ ও সব শেষ নির্বাচনী জনসভা আগামী ৯ ফেব্রুয়ারি তানোর গোল্লাপাড়া মাঠে অনুষ্ঠিত হবে। নির্বাচনী জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে তানোর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।

শনিবার ৭ ফেব্রুয়ারি রাত ৮টায় তানোর উপজেলা বিএনপি অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

মতবিনিময় কালে সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন, সারা উপজেলা জুড়ে প্রতিটি ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ ধর্ম বর্ণ, দল মত নির্বিশেষে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে তানোর গোল্লাপাড়া মাঠের জনসভায় জড়ে হবেন। এতে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের স্ত্রী আভা হক, জনসমুদ্রে বক্তব্য রাখবেন ধানের শীষের মনোনীতি প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মেজর জেনারেল অব. শরিফ উদ্দীন।

নির্বাচনী জনসভার প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম মোল্লা, ড্যাব সদস্য ডা. মিজানুর রহমান, পাঁচন্দর বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা, উপজেলা মহিলা দলের সভানেত্রী পলি বেগম সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০