সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

ধানবান্ধি জে.সি রোডস্থ নির্বাচনী কার্যালয়ে বিএনপির ধানের শীষ প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে ভোট প্রার্থনা

ছাম্মি আহমেদ আজমীর :
আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন ধানবান্ধি ১০ নং ওয়ার্ড জে.সি রোডস্থ বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (৭ ফেব্রুয়ারী ২০২৬) সিরাজগঞ্জ শহরের ধানবান্ধি জে.সি রোডস্থ বিএনপি কার্যালয়ে এ ভোট প্রার্থনা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,ইসলামিয়া কলেজের সাবেক ভিপি ও ১০ নং ওয়ার্ড ধানবান্ধি ধানের শীষ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শ্রী বরুণ কুমার দে,ধানবান্ধি ১০ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো:মাসুদুর রহমান,সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক মো: রাসেল ইসলাম লেলিন,সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো:শরিফুল ইসলাম,জেলা সেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য বিপন দে,সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো:জহুরুল ইসলাম,১০ নং ওয়ার্ড বিএনপি যুব বিষয়ক সম্পাদক ও গোপাল সূত্রধর,১০ নং ওয়ার্ড জাসাসের সভাপতি শুকরিয়া আল আমিন বাবু,১০ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মির্জা,সিরাজগঞ্জ জেলা ইলেকট্রনিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো:জাহিদুল ইসলাম জুবলু সহ দলীয় নেতাকর্মীরা।

নেতাকর্মীরা এসময় বলেন, সিরাজগঞ্জের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী
ইকবাল হাসান মাহমুদ টুকু একজন ত্যাগী,পরীক্ষিত ও জনবান্ধব রাজনৈতিক নেতা।তিনি দীর্ঘদিন ধরে মানুষের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থাকা এই নেতাকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন। নেতাকর্মীরা আরও বলেন,বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য: ধানবান্ধি ১০ নং ওয়ার্ড জে.সি রোডস্থ কার্যালয়ে আগত সাধারণ ভোটারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিজয়ী করার আহ্বান জানান। ভোট প্রার্থনা কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আগামীতেও নিয়মিতভাবে এ ধরনের গণসংযোগ ও ভোট প্রার্থনা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০