সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করলেন তাঁর ভাতিজা জাভেদ হাসান মাহমুদ। গত কয়েকদিনে শহরের বিভিন্ন স্থানে যেমন সয়াধানগড়া, রহমতগঞ্জ ও কাঠেরপুল ধানবান্ধি এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি।এমনকি সিরাজগঞ্জ- ২ আসন ছাড়াও অন্য আসন গুলিতেও বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর সন্তান আবেদ হাসান মাহমুদ ও তার ছোট ভাই সাবেক পৌর চেয়ারম্যান মনজুর হাসান মাহমুদ খুশির ছেলে জাভেদ হাসান মাহমুদ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে পক্ষে ভোট প্রার্থনা করেন। তারা বলেন, সিরাজগঞ্জের উন্নয়নে ধানের শীষের কোন বিকল্প নেই। জাভেদ হাসান মাহমুদের উপস্থিতিতে তৃণমূলের ভোটারদের মাঝেও উৎসাহের সৃষ্টি হয়। এ সময় সাধারণ জনগণ তাকে স্বাগত জানিয়ে ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুপক, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আহসানুল কবির শাওন, সিরাজগঞ্জ সরকারি থানা কৃষকদলের সহ-সভাপতি আনোয়ারুল আজিম, জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক রাসেল আহমেদ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিস চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী সুজন ও ছাত্রদল নেতা সোহান প্রমুখ। একই সময়ে যমুনা নদীর ৪ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন ইকবাল হাসান মাহমুদ টুকুর ছেলে আবেদ হাসান মাহমুদ। বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতার সঙ্গে নিয়ে তিনি ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে যুবায়ের আল সেজান, ইয়াসির আরাফাত ইশান মেরাজ হোসেন মাটি, আসির ইন্তেসার অয়নসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গনসংযোগে দুই চাচাতো ভাই ক্রসবার বাঁধে বেড়াতে আসা মানুষের কাছে ধানের শীষ প্রতিকের পক্ষে ভোট প্রার্থনা করেন।






