শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে ১৬০ কেন্দ্রে ধানের শীষ ও শাপলা কলির জয় পরাজয়

ফটোকার্ড

সেলিম তালুকদার, শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের সব ধরনের প্রচার-প্রচারণা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জ -৬ আসনে ভোটের সমীকরণ এবার পুরোপুরি বদলে গেছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে দলটির কোনো প্রার্থী না থাকায় নির্বাচনী মাঠে সৃষ্টি হয়েছে বিএনপি ও জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় জোটের এনসিপির প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা । প্রধান দুই দলের জনপ্রিয়তা প্রায় সমানে সমান। আওয়ামী প্রার্থীর শূন্যতা কাজে লাগিয়ে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছে জামায়াতের সমর্থিত এমসিপির প্রার্থী সাইফ মোস্তাফিজ। ফলে আওয়ামী লীগবিহীন এই আসনে ভোটের লড়াই জমে উঠেছে ।
‎‎যমুনা নদীর কোলঘেঁষা দেশের দেশের বৃহত্তম কাপড়ের হাট শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসনটি রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উক্ত আসনটিতে ৪৮০৯০৬ টি ভোটের মধ্যে ২৪২৮৭১ টি পুরুষ ভোট এবং ২৩৮০৩১ টি মহিলা ভোটসহ তৃতীয় লিঙ্গের ০৩ টি ভোট রয়েছে এবং ১৬০ টি ভোট কেন্দ্রের মধ্যে ৬০ গুরুত্বপূর্ণ এবং ১৫ টি অতি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র নির্ধারণ করেছে উপজেলা নির্বাচন কমিশন। শাহজাদপুর আসনে মোট ১১ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এদের মধ্যে আবু জাফর মোহাম্মদ আনোয়ারুল সাদাত- ঈগল , ইলোরা খাতুন- তারা , ডঃ এম এ মুহিত- ধানের শীষ , এম এস এম সাইফ মোস্তাফিজ- শাপলাকলি, মিজবাউদ্দিন- হাতপাখা, আনোয়ার হোসেন- মই , মোঃ আসাদুল হক- প্রজাপতি, ওয়াসেক ইকবাল খান মজলিস- হেলিকপ্টার, মোঃ মোক্তার হোসেন- নাঙ্গল, মোঃ মোশারফ হোসেন শহিদুল- মোমবাতি, হুমায়ুন কবির- ঘোড়া মার্কায় প্রতিদ্বন্দিতা করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নিয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ বলেন আমাদের সকল কার্যক্রম শেষ করে ফেলেছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি এইরকমই থাকে তাহলে আমাদের জয় কেউ ঠেকাতে পারবেনা।

এদিকে ১১ দলীয় জামায়াত সমর্থিত এন সি পি প্রার্থী সাইফ মোস্তাফিজ অভিযোগ করে বলেছেন কিছু এলাকায় আমাদের পোলিং এজেন্টের ভয় ভীতি এবং শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ আমরা দিয়েছি কিন্তু প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমাদের জয় সুনিশ্চিত

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান পুরো শাহজাদপুরে আমাদের নজরদারিতে আছে এবং আইনশৃঙ্খলার কোন ধরনের অবনতি হওয়ার কোন সম্ভাবনা নেই আমরা আশা করছি শাহজাদপুর বাঁশি একটি উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করবে আমাদেরকে সহযোগিতা করবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০