শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে সংসদ নির্বাচন উৎসবমূখর ও শান্তিপূর্ণ করতে নিরলস প্রচেষ্টায় সদর উপজেলা নির্বাহী মামুন খান 

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর, ভয়ভীতিহীন ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নিরলস কাজ কাজ করছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা  সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মামুন খান।

বুধবার (১১ ফেব্রুয়ারী ২০২৬) সিরাজগঞ্জ সংবাদ প্রতিনিধির সাথে আলাপকালে তিনি বলেন, আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুন্দর হয় তার জন্য জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট  মো: আমিনুল ইসলাম এর সঠিক দিকনির্দেশনা অনুযায়ী তিনি সকাল থেকে শুরু করে সিরাজগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন ও  যাতে সুষ্ঠু ভাবে কেন্দ্র গুলোতে ভোটাররা নিজেদের ভোট প্রয়োগ করতে পারেন সেই লক্ষে কাজ অভ্যাহত আছে। এই নির্বাচন শুধু দেশের মানুষের জন্য নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের গণতান্ত্রিক সক্ষমতার একটি বড় পরীক্ষা। ফলে এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ওপর দায়িত্ব ও প্রত্যাশা—দুটিই অনেক বেশি। সততা, সর্বোচ্চ পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার মাধ্যমে আমাদের সক্ষমতার প্রমাণ দিতে হবে। “ব্যক্তিগত সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য নয়। দায়িত্বে অবহেলা বা গাফিলতির কোনো সুযোগ নেই।” এই নির্বাচনে  নির্বাচন চলাকালে যদি কোথাও কোনো সমস্যা বা অনিয়মের আশঙ্কা দেখা দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করতে হবে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভোটের দিন প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে পূর্ণ সচেতন থাকতে হবে এবং সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কারণ এই নির্বাচন ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অত্যন্ত বেশি। এই নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে ও সদর উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ব্যালট পেপার বাদে প্রয়োজনীয় সব নির্বাচনী সামগ্রী ইতোমধ্যে দেশের প্রতিটি সংসদীয় এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিটি কেন্দ্রে অন্তত তিনটি করে আইপি ক্যামেরা বা সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে অতিরিক্ত সংখ্যা পুলিশ, আনসার ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।ভোট কেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

উল্লেখ্য- সিরাজগঞ্জ-২ আসনে প্রদিদ্বন্দিতা করছেন যারা-

১. বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহ্‌মুদ

২. এস, এম আব্দুল্লাহ আল মামুন সমাজতান্ত্রিক দল-বাসদের প্রতীক: মই

৩. মোঃ সোহেল রানা, জনতার দলের প্রতীক: কলম

৪. মোহাম্মদ মাহফুজুর রহমান, গণঅধিকার পরিষদ (জিওপি) প্রতীক: ট্রাক

৫. মুহাম্মদ জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর প্রতীক: দাঁড়িপাল্লা

৬.মোঃ মহিবুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতীক: হাতপাখা

৭. মোঃ আনোয়ার হোসেন,সিপিবি এর প্রতীক: কাস্তে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০