শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

পাবনার তিন টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেয়েছে দাড়িপাল্লা, দু’টিতে জয় বিএনপির

ফটোকার্ড

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলায় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি-২০২৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে পাবনা জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে বেসরকারি ভাবে ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩টিতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২টিতে বিজয় লাভ করেছে।
জেলার মোট ৭০২টি কেন্দ্রে কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচনের প্রাপ্ত ফলাফলে দেখা যায়,৬৮,পাবনা-১ আসনে সাঁথিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ১,২৮,৬২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে বিএনপির শামসুর রহমান পেয়েছেন ১,০৩,৬৫৮ ভোট।

৬৯,পাবনা-২ আসনে (সুজানগর-বেড়া) উপজেলা বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি’র একেএম সেলিম রেজা হাবিব।
তিনি পেয়েছেন ২,১৩,৯৫০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হোসাব উদ্দিন পেয়েছেন ৭৫,৩৮৭ ভোট।

৭০,পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) উপজেলায় তীব্র লড়াইয়ের পর জামায়াতের প্রার্থী মাওলানা আলী আছগার ১,৪৭,৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তবে এই আসনের বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন (১,৪৪,২০৬ ভোট) ফলাফলে অসঙ্গতির অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন।

৭১,পাবনা-৪ আসনে (ঈশ্বরদী-আটঘরিয়া) উপজেলার জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল ১,৩৬,০৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১,৩৪,১৮৬ ভোট।

এ ছাড়া ৭২,পাবনা-৫ (সদর) আসনে বিএনপি’র হেভিওয়েট প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ১,৩১,৪৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যেখানে জামায়াতের মাওলানা ইকবাল হোসাইন পেয়েছেন ১,১৯,৪৫৪ ভোট।

বেসরকারিভাবে জয়যুক্ত ঘোষণা করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা।

অপরদিকে নির্বাচন ঘিরে পাবনায় ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি,আনসার,বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য সহ ১০ স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। নির্বাচন ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।শান্তিপূর্নভাবে নির্বাচন শেষ হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০