শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

যত কঠিনই হোক প্রধান কাজ হবে আইন-শৃঙ্খলার উন্নতি করা,সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়ে তোলা- সিরাজগঞ্জে শোকরানা মাহফিলে ইকবাল হাসান মাহমুদ টুকু

Download Photocard

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ- ২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,মহান আল্লাহতালা খুশি হয়ে সিরাজগঞ্জের উন্নয়নের জন্য জনগণের বিপুল ভোটে আমাকে নির্বাচিত করছেন। এখন আমার প্রধান কাজ হচ্ছে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মারামারি বন্ধ করা,যত কঠিনই হোক,সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে, আইনশৃঙ্খলার উন্নতি করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। শুক্রবার ( ১৩ ফেব্রুয়ারী) সিরাজগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজের শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিএনপির নিরংকুশ বিজয়ে শোকরানা আদায় ও দোয়া মাহফিলে বক্তব্যে তিনি এই কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন,বড়বাজারে পাশে ময়লা আবর্জনার স্তুপ হয়ে যেন দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দুষিত না করে তার ব্যবস্থা করা হবে,শহরকে যানজট মুক্ত ও কাটাখালির উন্নয়ন করে আধুনিক অপরুপ শহর গড়ে তোলা হবে।
মাদক নিয়ন্ত্রণে গুরুত্বোরপ করে তিনি বলেন,নেশা ও মাদক মানব-সভ্যতার চরম শত্রু। এটা জীবন ও সম্ভাবনাকে নষ্ট করে,শান্তির পরিবারে অশান্তির আগুন প্রজ্জ্বলিত করে এবং সমাজে অনাচার ও অস্থিরতা সৃষ্টি করে। নেশা ও মাদক সভ্যতার চাকা পিছনের দিকে ঘুরিয়ে দেয়। তাই শহরে যেখানে যেখানে মাদকের আখড়া রয়েছে তা গুড়িয়ে দিয়ে সমাজে অনাচার ও অস্থিরতা দূর করা হবে।

পরে শোকরানা আদায় ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ সরকার।
এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জজকোর্টর পিপি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিক সরকার ও কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক টি.এ.হামিদ তানহা। শোকরানা ও বিশেষ মোনাজাতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নেনে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০