শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সভা

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে  নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬ ) রাত ৮টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন নবনির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 

সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিতিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, গত ১৭ বছর ধরে দলীয় নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে, জেল-জুলুম সহ্য করেছে এবং স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেননি। তিনি বলেন, “আজ আমরা বিজয় লাভ করেছি, কিন্তু আমাদের মনে কষ্ট—দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বিজয় দেখে যেতে পারেননি।”

টুকু আরও বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে দল নির্বাচনে অংশ নিয়ে ভূমিধস বিজয় অর্জন করেছে। সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি জয়লাভ করেছে। তবে তিনি বিজয়ের পর আত্মতুষ্টিতে না ভুগে আত্মসমালোচনার আহ্বান জানান। তিনি বলেন, “জেলার নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করতে হবে—কোথায় দুর্বলতা ছিল, কোথায় নেতৃত্বের ভুল ছিল, তা খুঁজে বের করতে হবে।

খুঁজে বের করতে না পারলে বিএনপির ভবিষ্যৎ খারাপ। কেন কিছু এলাকায় জামায়াত এতো বেশি ভোট পেয়েছে, তা খতিয়ে দেখা জরুরি। ইউনিয়ন পর্যায়ে আলোচনা না করলে বিএনপি কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না।”নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “নির্বাচনে জয়ের জন্য এখনই অভিনন্দন দিচ্ছি না। আগে কোথায় কী সমস্যা আছে, তা নিয়ে বসবো; তারপর অভিনন্দন জানাবো।”এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “তোমরা নিজেদের দোষ খুঁজে বের করো। নিজেদের দোষ খুঁজে বের করতে না পারলে স্বেচ্ছায় পদত্যাগ করো।

সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মেঃ নাজমুল হাসান তালুকদার রানা,  ভিপি অমর কৃষ্ণ দাস,  সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক ভিপি শামীম খান,  যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, মোঃ রাশেদুল হাসান রঞ্জন,  সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, মোঃ আলমগীর হোসেন আলম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলআমীন খান,  সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ,  জেলা বিএনপির সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০