শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া বেগম খালেদা জিয়াকে দেখতে গেলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রে জন্ম নেওয়া বেগম খালেদা জিয়াকে দেখতে গেলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

রোববার (১৫ ফেব্রুয়ারী ২০২৬) বিকালে শিশুটিকে দেখতে যান জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ শিশু ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুর জন্মসনদ, নগদ অর্থ, পোশাক, ফলমূল ও মিষ্টি দেওয়া হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান শরিফুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন। প্রসব বেদনা শুরু হলে তিনি কেন্দ্রেই স্বাভাবিক সন্তান প্রসব করেন। শিশু ও মা সুস্থ আছেন।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, “ভোটের পরিবেশ সুষ্ঠু ছিল বলেই এই গর্ভবতী মা কেন্দ্রে ভোট দিতে যেতে পেরেছেন। সেখানেই তিনি সন্তান প্রসব করেন। এটা একটি ইতিহাস। তাই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দেখতে এসেছি। বিভাগীয় কমিশনার স্যারও তাদের শুভেচ্ছা জানিয়েছেন।”

জেলা প্রশাসক বলেন, “আমরা পরিবারটিকে প্রাথমিকভাবে কিছু সহায়তা করেছি এবং জন্ম সনদ তুলে দিয়েছি। পরবর্তীতে জেলা ও উপজেলা প্রশাসন আজীবন এই পরিবারটির পাশে থাকবে এবং সহায়তা করবে। যাতে এই শিশুটি বড় হয়ে যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে পারে।”

এ বিষয়ে সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘বেগম খালেদা জিয়া’ নামে শিশুটির জন্ম সনদ দেওয়া হয়েছে।”

শিশুটির মা আম্বিয়া খাতুন বলেন, “আমরা বিএনপিকে ভালবাসি, ভোট দিতে গিয়ে মেয়ের জন্ম হয়েছে, তাই বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামেই মেয়ের নাম রেখেছি। এতে আমরা খুশি।”

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ সিভিল সার্জন নুরুল আমিন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০