শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজের অভিভাবক দিবস, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

ফটোকার্ড

মোঃ হোসেন আলী (ছোট্ট) :

সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজে অভিভাবক দিবস, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০২৬ খ্রি. এর পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত,গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশনের তালে জাতীয়  পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন কপোতমুক্ত, বেলুন ফেস্টুন উড়িয়ে, শপথ বাক্যপাঠ,মশাল পরিভ্রমণের মাধ্যমে  অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এবং আলোচনা সভা অনুষ্ঠানের পূর্বে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।  

সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে, 

সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকালে হতে বিকেল পর্যন্ত  সবুজ কানন স্কুল এন্ড কলেজ চত্বরে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সবুজ কানন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলম এঁর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সবুজ কানন স্কুল এন্ড কলেজে’র সাবেক অভিভাবক সদস্য মিলন ইসলাম খান, দফতর সম্পাদক এস.এম.তানভীর মাহমুদ পলাশ,জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও অভিভাবক সদস্য মোঃ ময়নুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ ঈমান আলী প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) এস.এম. এনামুল কবীর ।

অনুষ্ঠানে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ কানন স্কুল এন্ড কলেজের সিনিয়র  সহকারী শিক্ষক লুৎফর রহমান, মোঃ সাদেক আলী, শিক্ষিকা মোছাঃ আরজিনা খাতুন, ক্রীড়া শিক্ষিকা মোছাঃ রওশন-আরা মোঃ সাকাওয়াত হোসেন, মোঃ কাউছারুল ইসলাম, মোঃ ইউনুস আলী, মোঃ ইউনুস সেখ সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক- কর্মচারী,শিক্ষার্থী এবং অভিভাবকদের একাংশ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০