সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

শাহজাদপুরে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর কনভেনশন অনুষ্ঠিত

মো. মোকলেসুর রহমান মামুন :
“স্বপ্ন বাঁচুক ঘরে ঘরে গণ-গ্রামীণ বীমা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং গণ-গ্রামীণ বীমা ২০২৬ সালের নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শাহজাদপুর পিপিডি কনভেনশন সেন্টারের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাহজাদপুর শাখার সিনিয়র ম্যানেজার মো. আব্দুস সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ-গ্রামীণ বীমার ডিএমডি ও উন্নয়ন প্রধান মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানির সিএফও বেপারী মহাইমিনুল ইসলাম মিল্টন, বগুড়া জোন উন্নয়ন ব্যবস্থাপক মো. রেজাউল করিম রেজা এবং বগুড়া জোন অপারেশন ম্যানেজার মো. নুরুল আফসার মানিক।

এছাড়া বক্তব্য রাখেন শাখার সিনিয়র হিসাবরক্ষক কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, ফিল্ড কর্মকর্তা ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য দেন মো. আব্দুল্লাহ, মো. গাজিউর রহমান, খুরজেসতুরা খানম, খলিলুর রহমান ও মো. আব্দুল খালেক প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল হক বলেন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশে প্রথমবারের মতো মাইক্রো ইন্স্যুরেন্স স্কিম চালু করে ইতিহাস সৃষ্টি করেছে। তাদের “গণ-গ্রামীণ বীমা” কর্মসূচি দেশে-বিদেশে প্রশংসিত হয়ে জীবনবীমা খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তিনি আরও বলেন, বীমা খাতকে জনপ্রিয় করা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ডেল্টা লাইফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে কোম্পানিটি সারা দেশে ১,০০০টিরও বেশি কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে এবং প্রায় ২০,০০০ বীমা কর্মী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০