শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডা.এম এ মুহিতকে সিরাজগঞ্জ কেমিস্টস ও ড্রাগিস্টস সমিতির প্রাণঢালা অভিনন্দন

ফটোকার্ড

ছাম্মি আহমেদ আজমীর :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডা.এম এ মুহিত-কে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ফকরুল ইসলাম রাকিব ও কমিটির নেতৃবৃন্দ।

এক শুভেচ্ছা বার্তায় জেলা শাখার সভাপতি ফকরুল ইসলাম রাকিব নবনিযুক্ত প্রতিমন্ত্রীর প্রতি শুভকামনা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করেন। তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন, নিরাপদ ও মানসম্মত ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করতে প্রতিমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।শুভেচ্ছা বার্তায় আরও উল্লেখ করা হয়,ওষুধ ব্যবসায়ী ও স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তাদের নানা সমস্যা রয়েছে যা সমাধানে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নতুন প্রতিমন্ত্রীর নেতৃত্বে এসব সমস্যার ইতিবাচক সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সভাপতি ফকরুল ইসলাম রাকিব বলেন,কেমিস্টস ও ড্রাগিস্টরা দেশের স্বাস্থ্যব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার। জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ফার্মেসিগুলোর ভূমিকা অপরিসীম। তাই এ খাতের উন্নয়ন, প্রশিক্ষণ, আধুনিকায়ন এবং নীতিগত সহায়তা প্রদান করা হলে দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী হবে।জেলার ওষুধ ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের মাধ্যমে দেশের চিকিৎসা ও ওষুধ খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণ এর সুফল ভোগ করবে। একই সঙ্গে প্রতিমন্ত্রীর সঙ্গে সমন্বয় রেখে ভবিষ্যতে স্বাস্থ্যখাতের উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।
সবশেষে নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রতিমন্ত্রীর সফলতা কামনা করে বলেন, তাঁর দক্ষ নেতৃত্বে দেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাত আরও এগিয়ে যাবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০