মোঃ হোসেন আলী আলী( ছোট্ট) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতিকের সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য বিএনপি মনোনিত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়। ইতিমধ্যেই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হয়ে সিরাজগঞ্জে আগমন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার এবং ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারী ২০২৬) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর দুপুরে সিরাজগঞ্জ নিজ বাসভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খান, এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, মকবুল হোসেন চৌধুরী, মোঃ মজিবুর রহমান লেবু, ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, মোঃ হারুন অর রশিদ খান হাসান, মোস্তফা নোমান আলাল, মোঃ রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, মোঃ আলমগীর হোসেন আলম, জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলআমীন খান, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্র দলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সেরাজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।






