শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন

ফটোকার্ড

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে শুরু হয়েছে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলা। সাহিত্যচর্চা, বইপাঠ ও সাংস্কৃতিক বন্ধনে নতুন প্রজন্মকে যুক্ত করার প্রত্যয়ে এ আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ।
শুক্রবার সকাল ১০টায় নগরের বাটার মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সংগঠক ও এ অঞ্চলের কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ এবং ভাষার কারিগরদের একত্রিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দিনব্যাপী আয়োজনে বইমেলাকে প্রাণবন্ত করে তুলতে বই বিক্রির পাশাপাশি কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক আড্ডার আয়োজন রাখা হয়েছে।
মেলায় রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকদের বইয়ের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের লেখক ও প্রকাশকদের প্রকাশনাও স্থান পেয়েছে। দর্শনার্থীদের আগ্রহ বাড়াতে কিছু দুর্লভ ও সংগ্রহযোগ্য বই প্রদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান আয়োজকরা।
দুই দিনব্যাপী এ বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আয়োজকরা সকল বইপ্রেমী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০