শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

সিরাজগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসক আমিনুল ইসলাম এর নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান ও জরিমানা

Download Photocard

মোঃ হোসেন আলী (ছোট্ট) : সিরাজগঞ্জে পবিত্র মাহে রমজান  উপলক্ষে নিত্যপণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকিও ইফতার সামগ্রীর দোকানে অভিযানে খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ মিশ্রিত করাসহ বিভিন্ন অপরাধে হোটেল ব্যবসায়ী ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করিবার অপরাধে আর্থিক জরিমানা করা হয়েছে।

রবিবার ( ২২ ফেব্রুয়ারী ২০২৬) সকালের দিকে জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক পরিচালিত এ অভিযানে বাজার স্টেশন এলাকায় ও মুজিব সড়ক এবং বানিয়াপট্টি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ টাস্কফোর্সের অভিযানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ আমিনুল ইসলাম ।  এসময়ে উপস্থিত ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  রুহুল আমিন, বিশেষ টাস্কফোর্সের অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন) ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা,  এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো: সোহেল শেখ, সহ টাস্কফোর্সের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : খাদ্যপণ্যে নিষিদ্ধ হাইড্রোজ মিশ্রিত করাসহ বিভিন্ন অপরাধে হোটেল শেখ ফরিদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ এবং ৪৫ ধারায় ১৫,০০০/- টাকা জরিমানা আরোপ করেন। এছাড়াও মো: সোহেল শেখ, সহকারী পরিচালক, জেলা ভোক্তা অধিদপ্তর কর্তৃক মুজিব সড়ক এবং বানিয়াপট্টি বাজার এলাকায় সজিব দধি ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ৫,০০০/- টাকা এবং ইয়ামিন সবজি ভান্ডারকে ৩৮ ধারায় ১,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।নিত্যপণ্যের দাম সহনীয় এবং সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের টাস্কফোর্স ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়। এবং সিরাজগঞ্জ জেলার পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০