শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রায়পুর রেল জংশনের দাবিতে জনমত গঠন ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল

আগে দলের কর্মী পালার জন্য টিআর-কাবিখা প্রকল্প দেয়া হতো- চাটমোহরে নব-নির্বাচিত এমপি মাওলানা আলী আছগার

ফটোকার্ড

পাবনা প্রতিনিধিঃ বিগত সময় দল পালার জন্য সরকারের টিআর কাবিখা প্রকল্প দেয়া হতো। ওই টাকা দিয়ে দলগুলো পরিচালনা করা হতো। এখন থেকে টিআর,কাবিখা প্রকল্পের টাকায় মসজিদ, মন্দির, গির্জার উন্নয়নে ব্যয় করা হবে। কোন প্রকল্প থেকে এক পয়সাও আমার পকেটে ঢুকবে না। আমার কাজের মধ্যে কোন বৈষম্য থাকবে না। সরকারের ভাল কাজগুলো আমরা সহযোগিতা করবো। মন্দ কাজের সমালোচনা করবো। সরকারের সকল সিদ্ধান্ত ভালো হলেও বাস্তবায়নে নানা রকম ত্রুটি থাকে। পাবনা-০৩ আসনের (চাটমোহর ফরিদপুর ও ভাঙ্গুড়া) উপজেলার মধ্যে চাটমোহর বড় উপজেলা হিসেবে বরাদ্দ বেশি থাকবে।

সোমবার সকালে পাবনার চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে পাবনা-০৩(চাটমোহর, ভাঙ্গুড়া,ফরিদপুর) এই তিন আসনের নব-নির্বাচিত এমপি অধ্যাপক মুহাম্মদ আলী আছগার উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে, ভূমি অফিসের দুর্নীতির ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। বক্তব্যের এক পর্যায়ে আবেগ আপ্লূত হয়ে তিনি বলেন, মহান আল্লাহ তা’আলা আমাকে যে এতবড় দায়িত্ব দিয়েছেন সেই আমানত আমি যেন রক্ষা করতে পারি। সে জন্য সকলের দোয়া এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুল, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম সারওয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু,জামায়াতে ইসলামের চাটমোহর উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হামিদ, সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মিস্টার ইগনাসিউস গোমেজ, উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অশোক চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয়দেব কুন্ডু, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা প্রমুখ।

সভায় বক্তারা চাটমোহরে নির্বাচন পরবর্তী সহিংসতা, হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উন্নতি, চিকিৎসক নিয়োগ, রমজানে বাজার মনিটরিং, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতামত ব্যক্ত করেন।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
২৩ ফেব্রুয়ারি ২০২৬

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০