সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সিরাজগঞ্জে হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও বিপি দিবস পালন  

মোঃ হোসেন আলী (ছোট্ট) : স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের  ১৬৯ তম জন্মবার্ষিকী  উপলক্ষে আলোচনা সভা ইফতার মাহফিল ওন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ২২ ফেব্রুয়ারী২০২৬) বিকেলের দিকে সিরাজগঞ্জ পৌর শহরের পুরাতন জেলখানা ঘাটে যমুনা নদীর তীঁরে যমুনা বিলাসের সন্মুখে খাসের সবুজ চত্বরে হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের আয়োজনে অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্যেদিয়ে রোভার স্কাউট
সদস্য ও অতিথিগণ আর. এস, এল দেরকে মুক্ত দলের পক্ষ হতে দলীয় স্কার্ফ দিয়ে বরণ করা হয়।  

আলোচনা সভা অনুষ্ঠান  স্বাগত বক্তব্য রাখেন হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের গ্রুপ সম্পাদক ও অনুষ্ঠান  সঞ্চালক  মোঃ আব্দুল আলীম,  শুভেচ্ছা বক্তব্য রাখেন হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের আর. এস. এল মোঃ ইমন আলী মন্ডল তারাসী, আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের আর.  এস. এল স্কাউটার সাংবাদিক  মোঃ হোসেন আলী (ছোট্ট)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের জন্মবার্ষিকীর উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা রোভারের সম্পাদক মোঃ সাখাওয়াৎত হোসেন বলেন,স্কাউটিং আন্দোলনের প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েল ১৮৫৭ খ্রিস্টাব্দে ২২ ফেব্রুয়ারি জন্ম জন্মগ্রহণ করেন। তারই হাত ধরে ১৯০৭ খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে। তাই ২২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী স্কাউট দিবস হিসেবে পালিত হয়। তার পুরো নাম রবার্ট ষ্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল। ব্যাডেন পাওয়েল বা বিপি নামে তিনি সর্বোধিক পরিচিত। ১৮৫৭সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনের হাইড পার্কের পাশে একটি বাড়িতে জন্ম নেন, পাওয়েল। আর এ কারণেই  বাবা ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রেভারেণ্ড এইচজি ব্যাডেন পাওয়েল আর মা ছিলেন বৃটিশ এডমিরাল ডাব্লিউটি স্মিথের কন্যা হেনরিটা গ্রেসা। আজকে দিবসটি উপলক্ষে হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের এ আয়োজন অনেক সুন্দর এবআয়োজন।  আমি এই মুক্ত রোভার দলকে অভিনন্দন জানাচ্ছি আগামীতে এ ধরনের প্রোগ্রাম  সাফল্য কামনা করি।

এসময়ে  সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাক্তন স্কাউটার মোঃ আব্দুল ওয়াদুদ, এছাড়াও বক্তব্য রাখেন হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের মোঃ আব্দুল্লাহ, তাসরীফ তকি, দৈনিক সিরাজগঞ্জ সংবাদ অনলাইন পোর্টাল এঁর সম্পাদক মোঃ মাসুদ রেজা, দৈনিক জয়সাগর পএিকার স্টার্ফ রিপোর্টার শাহ আলম, সহ আরো রোভারবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০