সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেট ভাঙার দাবিতে স্মারকলিপি প্রদান
শাহজাদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত
বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে গণমানুষের ভালবাসায় সিক্ত হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজগঞ্জ-রাজশাহী রুটে জেনিন ও এসআই পরিবহন চলাচল নিয়ে-মালিক-শ্রমিকদের দ্বন্দ্ব !
ভিক্টোরিয়া হাই স্কুলের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১
ভাঙ্গুড়া উপজেলায় মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড সহ অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের
ঈদুল আযহা সামনে রেখে সিরাজগঞ্জে মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস,রোভার অঞ্চলের সিনিয়র রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঈদ বাড়তি আনন্দ,বড়লেখার ১৮ বাগানের ৪,৬৬৮ শ্রমিক পাচ্ছেন প্রায় ৪ কোটি টাকার বিশেষ ভাতা

সলঙ্গায় জমজমাট ইফতারি বাজার

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের সলঙ্গায় প্রতিদিনই বাড়ছে জমজমাট ইফতারি বাজারের বেচাকেনা। রমজানের প্রথম দিক থেকেই ইফতার বাজারে দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়। সদরের থানামোড়,মাদ্রাসা মোড়,ডিমহাটা মোড়,আলিম হোটেলের সামনেসহ সলঙ্গা অঞ্চলের বিভিন্ন বাজারে দুপুর থেকে ইফতার সামগ্রী কেনাবেচা শুরু হলেও বিকেলে জমে ওঠে পুরোপুরি।

ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, মুড়ি-মাখা, খেজুর ঘোল দই মিস্টি সহ নানা ধরনের ঐতিহ্যবাহী ইফতার আইটেমে ভরে ওঠে দোকানগুলো।

বিক্রেতারা জানান,এবার রমজানের প্রথমদিন থেকেই ক্রেতাদের আগ্রহ বেশি ছিল। বিশেষ করে ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবারের চাহিদা ছিল চোখে পড়ার মতো। অনেক দোকানে বিকেল গড়ানোর আগে কিছু জনপ্রিয় আইটেম শেষ হয়ে যায়।

ব্যবসায়ীরা আশা করছেন, রমজানজুড়ে এমন ক্রেতা সমাগম অব্যাহত থাকলে তাদের ব্যবসা ভালো হবে। তবে ক্রেতাদের দাবি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

সুইট ভিলেজ এর প্রোঃ তোতা আহমেদ জানান,রমজানের প্রথম দিন থেকে ভালো বেচাকেনা হচ্ছে। বিকেলের পর থেকে প্রচুর চাপ ছিল। আশা করছি পুরো মাসই এমন ভালো যাবে।

থানামোড় এলাকার আরেক বিক্রেতা সেরাজুল ইসলাম বলেন, কাঁচামালের দাম কিছুটা বেশি থাকলেও ক্রেতারা ইফতার সামগ্রী কিনতে পিছপা হচ্ছেন না। আমরা চেষ্টা করছি মান ঠিক রেখে বিক্রি করতে। ক্রেতারাও ইফতার বাজার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোস্তফা জামান বলেন, রোজার প্রথম দিন থেকেই বাজারে অনেক বৈচিত্র্য দেখা গেছে। তবে কিছু জিনিসের দাম একটু বেশি মনে হয়েছে।

আরেক ক্রেতা সুমাইয়া খাতুন বলেন, ইফতারের সময় পরিবার নিয়ে বিভিন্ন আইটেম খেতে ভালো লাগে। তাই বাজারে এসে নিজের পছন্দমতো ইফতার আইটেম কিনে নিচ্ছি। পরিবেশও বেশ ভালো লেগেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০