শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

তাড়াশে নবনির্বাচিত এমপি ভিপি আয়নুল হক এর গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Download Photocard

 

মোঃ শাহ আলম,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জে তাড়াশ উপজেলা বিএনপির উদ্যোগে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক এর গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারী২০২৬) বিকেলে চলনবিল অধ্যুষিত  তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে বিপুল ভোটে বিজয়ী ভিপি আয়নুল হক কে প্রথম গণসংবর্ধনা প্রদান ও  ইফতার পার্টি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মো: আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক । 

এ সময় বিএনপি ও তার বিভিন্ন  অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ভিপি আয়নুল হককে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভিপি আয়নুল হক বলেন, সবার আগে বাংলাদেশ। দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। অনিয়ম – দূর্নীতির উর্ধে থেকে ভালো কাজ করে জনগণের আস্থা অর্জন করতে হবে। সর্বপরি

সকলে মিলে উন্নায়নশীল সুখি  ও  সমৃদ্ধি বাংলাদেশ গড়তে হবে।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম আফছার আলী সাবেক সভাপতি তাড়াশ উপজেলা বিএনপি ,বেনজির আহমেদ শফি  সাবেক সিনিয়র সহ-সভাপতি তাড়াশ উপজেলা বিএনপি, অধ্যাপক আব্দুর রহিম  সাবেক সহ-সভাপতি তাড়াশ উপজেলা বিএনপি, মো: নাজিম উদ্দিন সাবেক সহ-সভাপতি  তাড়াশ উপজেলা বিএনপি, তপন কুমার গোস্বামী সাবেক আহবায়ক তাড়াশ পৌর বিএনপি, মোঃ জয়নুল আবেদিন মাহবুব সাবেক সহ সভাপতি তাড়াশ উপজেলা বিএনপি, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক অধ্যাপক সাইদুর রহমান, খন্দকার আব্দুল বারিক সাবেক সদস্য সচিব তাড়াশ পৌর বিএনপি,  উপজেলা যুবদলের আহবায়ক এফ এম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম প্রমূখ।

পরে ইফতার পূর্ব  সাবেক মরহুমা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে  দেশ, জাতী ও জনগণের মঙ্গল ও কল্যান কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০