শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহীতে প্রতিকূলতা পেরিয়ে জাতীয় পর্যায়ে পাঁচ অদম্য নারী

ফটোকার্ড

রাজশাহী প্রতিনিধি : ঘরে-বাইরের শত প্রতিকূলতা পদদলিত করে অনন্য উচ্চতায় নিজেকে অধিষ্ঠিত করা রাজশাহী বিভাগের ৪০ নারীকে স্বীকৃতি ও সম্মাননা প্রদান করা হয়েছে। 

এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অদম্য নারী পুরস্কার-২০২৫ রাজশাহী বিভাগীয় সংবর্ধনা অনুষ্ঠান। মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রাজশাহী বিভাগীয় প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

৪০ জন নারীকে সম্মাননা জানানো ছাড়াও এ অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনকে বিভাগের সেরা ‘অদম্য নারী’ হিসেবে ঘোষণা করা হয়। চূড়ান্ত বাছাইয়ের জন্য ৪০ জনের মধ্য থেকে প্রতি ক্যাটাগরিতে ২ জন করে মোট ১০ জনকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সেখান থেকে বিচারকদের রায়ে ৫ জন বিভাগের সেরা নির্বাচিত হন।

বিভাগের বিজয়ীরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে পাবনা সদর উপজেলার মোছা. লতা খাতুন; শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বগুড়ার শেরপুর উপজেলার রিজু তামান্না; সফল জননী নারী ক্যাটাগরিতে রাজশাহীর মোহনপুর উপজেলার রাশেদা বেগম; নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে একই জেলার চারঘাট উপজেলার রাজিয়া খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানে নারী ক্যাটাগরিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সুমাইয়া ইসলাম। এই পাঁচজন জাতীয় পর্যায়ের বাছাইয়ে এ বিভাগের প্রতিনিধিত্ব করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, আমাদের প্রত্যেকটা নারী কোনো না কোনো ক্ষেত্রে অদম্য। তাদের অনেক বাধা-প্রতিকূলতা অতিক্রম করেই কিন্তু এগিয়ে আসতে হয়। আজকের এই আয়োজন তাদের সেই প্রতিকূলতা অতিক্রমের স্বীকৃতি দেওয়ার জন্য। এই স্বীকৃতি তিনি এতো ভালো কাজ করেছেন, শুধু সেজন্য নয় বরং তিনি যে কাজটা করতে পেরেছেন সেটা অন্যান্য নারী ও তার বিপরীতে যে পুরুষরা থাকেন তাদেরও বোধগম্য করানোর জন্য। আর আমরা যেন এর মাধ্যমে সমাজের মধ্যে পরিবর্তন ঘটাতে পারি।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার এবং আরএমপির উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলাম। 

স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও কর্মসূচি পরিচালক মো. মনির হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভাগের আট জেলার ৪০ জন অদম্য নারী এবং তাদের পরিবারের সদস্য, সুধীজন এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

বিভাগের শ্রেষ্ঠ পাঁচজন অদম্য নারীকে ২৫ হাজার করে টাকা, ক্রেস্ট, উত্তরীয় ও সনদ এবং ৩৫ জনকে ৫ হাজার করে টাকা, ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০