শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে ছুরিকাঘাতে যুবক হত্যা: প্রধান আসামি রবিউল গ্রেফতার

ফটোকার্ড


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় পূর্ব শত্রুতার জেরে যুবক সাব্বির (২২) হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে শাহ মখদুম থানাধীন পবা রাইস মিল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির মহানগরীর শাহ মখদুম থানার বাসিন্দা শাহিন ইসলামের ছেলে।
নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম বুধবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আমিরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ওরফে জাসন (২৫) ফল কাটার ছুরি দিয়ে সাব্বিরের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালি রাতে চর খিদিরপুর এলাকা থেকে প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০