শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে নৌপথে চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে নৌযান শ্রমিক ও কর্মচারীদের ওপর হামলা, চাঁদাবাজি ও বাল্কহেডে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কালেক্টর চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বালু ব্যবসায়ী মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে নৌযান শ্রমিক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া মোঃ সুমন, মোঃ আলামিন ও মোঃ হেলালসহ অন্যান্য শ্রমিক ও ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

শ্রমিকরা অভিযোগ করেন, তারা সরকার কর্তৃক ইজারাকৃত বালুমহাল থেকে বালু সংগ্রহ করে বাল্কহেডের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করেন। কিন্তু চৌহালী উপজেলার জোতপাড়া ঘাটে কিছু অসাধু ব্যক্তি তাদের গতিরোধ করে নৌযানে থাকা বালু আটকায় এবং নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এমনকি একটি বাল্কহেডে অগ্নিসংযোগ করা হয়। এতে শ্রমিকরা আতঙ্কিত হয় এবং নদীপথে বালু পরিবহন কার্যক্রম বাধাগ্রস্ত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নদীপথে ব্যবসা ও শ্রমিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত জড়িত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধন শেষে শ্রমিক-কর্মচারীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দাখিল করেন। স্মারকলিপিতে নৌপথে চলাচলে অনিয়ম ও চাঁদাবাজি বন্ধ এবং নৌযান চলাচল নিরাপদ করার জন্য জরুরি হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

এ কর্মসূচির মাধ্যমে চৌহালী অঞ্চলে নৌপথে নৌযান চলাচলের স্বচ্ছতা বজায় রাখা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার গুরুত্বপূর্ন প্রতিবাদ জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০